জরুরি হটলাইন: 01700-000000

আমাদের সম্পর্কে (About Us)

হোম > আমাদের সম্পর্কে

সংগঠনের পরিচিতি

মানবতার কল্যাণে চাঁদপুরা যুব সমাজের একটি ঐক্যবদ্ধ অঙ্গীকার

চাঁদপুরা যুব সমাজকল্যাণ ফাউন্ডেশন এলাকার একদল উদ্যমী, প্রতিশ্রুতিশীল ও সমাজসেবী যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন। আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়নে কাজ করা।

আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ক্ষুদ্র দান এবং সমন্বিত চেষ্টার মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। সেই উদ্দেশ্যে আমাদের প্রতিটি সদস্যের নিয়মিত মাসিক ইয়ানত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদানের মাধ্যমে আমরা শিক্ষা সহায়তা, জরুরি রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, খাদ্য বিতরণ ও শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি।

আমাদের সংগঠন

লক্ষ্য

চাঁদপুরা এলাকাকে একটি ক্ষুধা, দারিদ্র্য ও অনগ্রসরতামুক্ত আদর্শ ও সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করা।

উদ্দেশ্য

জরুরি স্বাস্থ্য সেবা, দারিদ্র্য বিমোচন, শিক্ষা বৃত্তি, যুব সমাজের ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

ভবিষ্যৎ পরিকল্পনা

একটি স্থায়ী ফ্রী অ্যাম্বুলেন্স সেবা চালু করা, স্থায়ী লাইব্রেরি স্থাপন ও দুস্থ শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি তহবিল গড়ে তোলা।

আমাদের মূল কার্যক্রমসমূহ

সমাজ ও মানবসেবা

রক্তদান কর্মসূচি

শিক্ষা সহায়তা

চিকিৎসা সহায়তা

বৃক্ষরোপণ